উখিয়ার বালুখালীতে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা জনসমুদ্রে রূপ নিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি::
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি তাঁর বক্তব্যে দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আইনজীবী শাহ জালাল চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলার সহ-সভাপতি আবু আব্দুল্লাহ আল হোসাইন এবং উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, পালংখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল আলা রোমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন