দৈনিক নতুন বাংলা
১৪ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন-এটিএম নুরুল বশর চৌধুরী।

টেকনাফের ঝিমংখালীতে জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী:
উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন
মুহাম্মদ তাহের নঈম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ঝিমংখালী পশ্চিম পাড়া নুরুল কুরআন জমিরিয়া মাদরাসা’র উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনে কক্সবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেছেন, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ,শান্তির দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন।
বিশ্বের দরবারে যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন,বিএনপি সরকার ইতোমধ্যে মসজিদ,মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সমুহের উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তাদের প্রতিহিংসার রাজনীতির কারণে বেগম জিয়াকে চিকিৎসা করতে দেয়া হয়নি। আমি বেগম জিয়ার আত্মার মাগফিরাত ও বর্তমান প্রধানমন্ত্রীর জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

বৃহঃপতিবার ১৪ মে দুপুরে কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইকং ঝিমংখালী নুরুল কুরআন জমিরিয়া মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলনে কক্সবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী প্রধান অতিথি বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন,বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিএনপি সেই আদর্শকে ধারণ করে রাজনীতি করে।
জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী ঝিমংখালী নুরুল কুরআন জমিরিয়া মাদরাসা’র জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহ রাখার ঘোষণা দিয়ে বলেন,মাদরাসার প্রতিষ্ঠাতা এইচএম ওসমান গনী একজন জনবান্ধন রাজনীতিক ও বিএনপির নিবেদিত ত্যাগী নেতা। আমি তার সফলতা কামনা করি।

মাদরাসার প্রতিষ্টাতা এইচএম ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী সম্মেলনে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
ও ,উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জামিয়াতুল ইমাম মুসলিম রহঃ ইসলামিক সেন্টার কক্সবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ সালাহুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল, ইউপি সদস্য, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ,৭ নং ইউপি সদস্য বাদশাহ মেম্বার, মুফতি মাও: আলতাফ হোসেন, মাওলানা ইব্রাহিম কাসেমী, মাও: শামশুল ইসলাম তৌহিদী
প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্টান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এটিএম নুরুল বশর চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

১০

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১১

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১২

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১৩

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৪

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১৫

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১৬

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১৭

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৮

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৯

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

২০