কক্সবাজার জেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক
উপজেলা প্রতিনিধি (টেকনাফ) কক্সবাজার
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এর সহধর্মিণী চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে ২৫ মে ২০২৬, সোমবার আনুমানিক রাত বারোটা বিশ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
জেলা জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। শোকবার্তায় বলা হয়, আল্লাহ তাআলা যেন মরহুমার যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
এছাড়াও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণ করার তাওফীক কামনা করা হয়।
কক্সবাজার জেলা জামায়াতের প্রচার বিভাগ মরহুমার মাগফিরাতের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছে।
এদিকে জেলা জামায়াতের আমীরের অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী’র সহধর্মিণীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিক উল্লাহ,দারুল ইরফান মাদরাসার মহাপরিচালক মাওলানা শমসুল আলম সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্তব্য করুন