ডিএনবি ডেস্ক:
ধানের শীষের সমর্থনে বৃহত্তম লম্বাবিল এলাকায় এক ওঠান বৈঠকে প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জননেতা জনাব জুনায়েদ আলী চৌধুরী। তিনি বলেন,যারা চাউলের কার্ড দেয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করেছে ১২ তারিখে পর তাদের ধরে বিচারের আওতায় আনা হবে।
ইসলামের লেবাসে ধোঁকাবাজদের বিরুদ্ধে নারী ভোটারদের সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে তাদের উচিত জবাব দিতে হবে।
উঠান বৈঠকে উপজেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
মন্তব্য করুন