দৈনিক নতুন বাংলা
৯ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। জুলাই মাসের শুরু থেকে প্রতি মাসে দু’টি করে উপজেলায় এই কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলায় দু’টি করে বিদ্যালয় বাছাই করে প্রথমে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্য শ্রেণিতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

চলতি অর্থবছরেই দুই লাখ শিক্ষার্থী পাবে ড্রেস, ব্যাগ ও জুতা:

আগামী ৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে। দেশের ২ লাখ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যেই হাতে নিয়েছে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা বরাদ্দ বাড়ানো হবে। স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জাতীয় সংসদেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সব মন্ত্রণালয় বা বিভাগ আগামী ১৮০ দিন, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। তারেক রহমান আরও বলেন, “এই অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণসহ অন্যান্য উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০