দৈনিক নতুন বাংলা
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলুমের অবসান করা হবে- ফলিয়াপাড়ায় নুর আহমেদ আনোয়ারী

একটি মহল ফ্যামেলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে- ফলিয়াপাড়ায় নুর আহমেদ আনোয়ারী।

মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান উখিয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ

মজলুম ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যেই নিজের সামাজিক ও রাজনৈতিক আবির্ভাব বলে মন্তব্য করেছেন নুর আহমেদ আনোয়ারী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উখিয়া উপজেলাধীন রাজা পালং ইউনিয়নস্থ ফলিয়াপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুর আহমেদ আনোয়ারী বলেন, এই এলাকার সাধারণ মানুষ গত সতের মাস ধরে জুলুম, অবহেলা ও বঞ্চনার শিকার। বহু নিরপরাধ মানুষ আজ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতেই আমার এই পথচলা।

তিনি আরও বলেন, আমি কোনো প্রতিশোধের রাজনীতি করতে আসিনি। আমার লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের সুশাসন নিশ্চিত করা এবং নিরপরাধ মানুষের অধিকার রক্ষা করা। মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা কখনোই ইনসাফের পথ হতে পারে না।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক বিরোধের কারণে বিভিন্ন সময়ে অনেক মানুষ মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছেন। এতে করে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এই সংকট থেকে উত্তরণে তারা কার্যকর ও ন্যায়ভিত্তিক উদ্যোগ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নুর আহমেদ আনোয়ারী বলেন, ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া সমাজে প্রকৃত শান্তি আসবে না। আল্লাহর ওপর ভরসা রেখে মজলুম মানুষের পাশে থেকেই আমি সামনে এগিয়ে যেতে চাই। একটি মহল ফ্যামেলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাস্তবে এটি একটি নতুন ধরনের চাঁদাবাজির ফাঁদ। গরিব ও অসহায় মানুষের নাম তালিকাভুক্ত করার কথা বলে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়। এই ধরনের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মৌলানা নুরুল হক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, জামায়াত নেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, এবি পার্টির সভাপতি সৈয়দ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০