১৯ মে ২০২৬ ইংরেজি আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সুনির্দিষ্ট তথ্য ও নিজস্ব সোর্সের সহায়তায় ২২ নং ক্যাম্পের সি/৫ ব্লক থেকে ০১ জন চিহ্নিত রোহিঙ্গা অপরাধীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পরিচয়: নাম: মোঃ আমিন (৩৮), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-জমিলা খাতুন (এফসিএন নং- ২৪৮৮৩০)।
গ্রেফতারের পর আসামীর হেফাজত থেকে অবৈধভাবে রাখা ০১ (এক)টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (বন্দুক) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এই অবৈধ অস্ত্র নিজের কাছে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন