দৈনিক নতুন বাংলা
২৭ জানুয়ারি ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের মিনাবাজারে অস্ত্রেরমুখে জিম্মি করে ৬ কৃষক অপহরণ

টেকনাফে অস্ত্রেরমুখে জিম্মি করে ৬ কৃষক অপহরণ: উদ্বেগ উৎকন্ঠায় পরিবার।

রমজান উদ্দিন পটল ::

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার ৬নং ওয়ার্ড সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ৬ জন কৃষক অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ পাওয়া গেছে ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কৃষি ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় পাহাড়ি অপহরণকারীরা তাদের জিম্মি করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহ জালাল।

তিনি বলেন, সকালে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ি অস্ত্রধারীরা কৃষকদের জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অসহায় কৃষকদের উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।

অপহৃত কৃষকরা হলেন, মো. জমির (৬২), পিতা: মৃত সুলতান ফকির, শফি আলম (১৩), পিতা: রবিউল আলম, মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), পিতা: এজাহার হোসেন, জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), পিতা: মৃত শামসুল আলম,এ চারজনের বাড়ি ঝিমংখালী, মিনাবাজার, টেকপাড়া, ৬ নং ওয়ার্ড এলাকায়।
এছাড়া, মোজাহের (৬০), পিতা: অজ্ঞাত এবং মোস্তাক (১২), পিতা: অজ্ঞাত উভয়ের বাড়ি ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে,চলমান নির্বাচনে প্রশাসনের ব্যস্থতার সুযোগে পাহাড়ি সশস্ত্র অপহরণ চক্র বেপরোয়া হয়ে ওঠেছে। নির্বাচনের পাশাপাশি পাহাড়ি সন্ত্রাসীদের দিকে পশাসনের নজরদারি প্রয়োজন। না হয় অপহরণচক্রের হাতে পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দারা একের পর অপহরণের শিকার হয়ে মুক্তিপণ দিতে হবে। অন্যথায় লাশ হয়ে ফিরবে অপহরণ চক্রের হাত থেকে। পাহাড়ি সন্ত্রাসীদের দমনে প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ কেন্দ্র এলাকার ৬ জন কৃষক পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গেলে পাহাড়ি ডাকাত দল তাদের তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আজ সন্ধ্যায় অভিযোগ পাওয়া গেছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সন্ধ্যানাগাদ জানতে পেরেছি। পুলিশের একটি টিম তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আমরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০