পিতার মৃত্যুবার্ষিকীতে টেকনাফ উপজেলার প্রতিটি মহল্লা মহল্লায় প্রয়াত সকল গুনীজনদের কবর জিয়ারত করে মৃত্যু কে স্মরণ করলেন কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে দুই উপজেলার কবর জিয়ারত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জননন্দিত নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
উল্লেখ্য, কবর জিয়ারত করা সুন্নাত। এটি মৃত্যু ও আখেরাতকে স্মরণ করিয়ে দেয়। রাসুল (সা.) ইরশাদ করেন, আমি তোমাদের এর আগে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো। কেননা তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখেরাতের স্মরণ করিয়ে দেয়- (সুনানে ইবনে মাজাহ : ১৫৭১)।

মন্তব্য করুন