উখিয়া, মরিচ্যা স্টেশনে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,সাবেক এমপি জননেতা শাহজাহান চৌধুরী তথা ধানের শীষের সমর্থনে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শাহজাহান চৌধুরী ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। আসুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শহীদ জিয়ার আদর্শের প্রতীক ধানের শীষে ভোট দিন।
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং
মন্তব্য করুন