দৈনিক নতুন বাংলা
১৯ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উনছিপ্রাং এলাকায় স্থানীয় সরকার বিভাগের নির্মাণ করা একটি এইচবিবি (ইটের) সড়কের ইট তুলে নিয়ে সরকারি কাজে বাধাদানের অভিযোগ উঠেছে। উনছিপ্রাং এর নুরুল ইসলামের ছেলে জিয়াউররহমান প্রকাশ রড কালু,তাজিম উদ্দিন, পিতা: কামাল হোছন লালু সহ একদল সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র
দীর্ঘ দিনের পুরাতন রাস্তায় এখন চলাচলে বাধা সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, মানুষের জীবন যাত্রায় স্বস্তি ফেরাতে, জনগণের সুবিধার্তে
হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং নুরুল ইসলামের বাড়ি থেকে ইব্রাহীমের বাড়ি পর্যন্ত ইউনিয়ন পরিষদ এইচবিবি (ইটের) সড়ক নির্মাণ করা হয়।
গত ১/০৪/২০২৬ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের অংশ হিসাবে হোয়াইকং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহজালাল জনগণের চলাচলের জন্য আনুমানিক ৩ চেইন ইটের সলিং এর রাস্তা বরাদ্দ দেন। চেয়ারম্যান নিজেই উপস্থিত থেকে রাস্তার কাজ তদারকি পূর্বক ইটের সলিং কাজ সম্পন্ন করে ফলক ও লাগানো হয়।

রাস্তাটি উদ্বোধনের আগেই এলাকার ত্রাস হিসাবে খ্যাত জিয়াউররহমান প্রকাশ রড কালু,তাজিম উদ্দিন গং প্রকাশ্যে ইট তুলে নিয়ে যায় এবং নেইম ফলক ও ভাংচুর করে নিয়ে যায়। এতে উপকারভোগী স্থানীয় ইব্রাহীম, রাশেদ উল্লাহ,আব্দুররহমান গং বাধা দিলে তাদের কে মেরে লাশ গুম করার হুমকি দেয়।
গতকাল ১৯ মে উক্ত রাস্তা দিয়ে চলাচল না করা হুমি দিয়ে সন্ত্রাসী কালু,তাজিম উদ্দিন গং ইব্রাহীম এর উপর হামলার চেষ্টা করে এবং গালমন্দ করে। তা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়,সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার মত ঘটনা একটি শাস্তিযোগ্য অপরাধ। যারা ইট তুলে নিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত।
রাস্তার জন্য টাকা নিয়ে বাধা দিবেনা মর্মে লিখিত চুক্তিতে সই করার পর এ ধরণের কর্মকান্ড অমানবিক।

স্থানীয় হোয়াইকং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন,উনছিপ্রাং এর কতিপয় সন্ত্রাসীরা সরকারি উন্নয়নমূলক রাস্তার কাজে বাধা দেয়ার ঘটনা খুবই দুঃখজনক। আমার জানা মতে তারা ইট খুলে নিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে। যা আইনত অপরাধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির অভিযানে মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের পাঁয়তারা: থানায় অভিযোগ দায়ের

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

হ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী

থামছে না মাদকের প্রবেশ : পন্যবাহী ট্রাকে করে মাদক ঢুকছে রাজধানীতে

হাসিনার পুত্র জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী কে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত

বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানার ৪ পুলিশ ক্লোজড

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদ কর্তৃক” আয়োজিত কোরবানির মাসায়েল বিষয়ক বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন

১১

টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা গ্রেফতার।

১২

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

১৩

উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন-এটিএম নুরুল বশর চৌধুরী।

১৪

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজি মো: হোছাইন সওদাগরের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট: আটক-১

১৫

হরমুজ প্রণালিতে আবারো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

১৬

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

১৭

কওমি মাদরাসা সনদধারীদের জন্য সুখবর

১৮

সাতকানিয়া থানায় যোগদান করলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম

১৯

ফারুকের মৃত্যুর পর অসহায় তার তিন শিশু সন্তান: বিচারদাবী সর্ব মহলের

২০