দৈনিক নতুন বাংলা
৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৬ সালের নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ও পরিমার্জন এনেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইগুলোতে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক শাসনব্যবস্থা এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে হালনাগাদ তথ্য সংযোজন করা হয়েছে। একই সঙ্গে পাঠ্যবইয়ের গুণমান উন্নত করা হয়েছে।

নতুন পাঠ্যবই পর্যালোচনায় দেখা যায়, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়েছে। এছাড়া দেশের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন ও তার পলায়নের তথ্যও তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলা ও ইংরেজি বইয়েও কিছু পরিমার্জন করা হয়েছে। সংশোধিত পাঠ্যবইগুলো ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।

২০২৬ সালের অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের তৃতীয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইটের পর নেতৃত্বশূন্য পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

নবম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের দ্বিতীয় অধ্যায় ‘বাংলাদেশের স্বাধীনতা’ অংশেও একইভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

১০

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১১

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১২

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১৩

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৪

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১৫

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১৬

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১৭

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৮

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৯

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

২০