টেকনাফে হ্নীলাতে এ আই ব্রাদার্স টেলিকম সেন্টারের শুভ উদ্ভোধন।
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।
টেকনাফের হ্নীলা বাসস্টেশনের জামেয়া দারুসসুন্নাহ মাদ্রাসা মার্কেটে এ আই ব্রাদার্স টেলিকম সেন্টারের শুভ উদ্ভোধন হয়েছে।
১২ জানুয়ারি (সোমবার) দুপুরে এই এ আই মোবাইল সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়।
মোবাইল সেবা ও মোবাইল ব্যবহারে আধুনিকায়ন নিশ্চিত করতে এ আই ব্রাদার্স মোবাইল টেলিকমের এই যাত্রা।
হ্নীলা আল জামেয়া দারুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওঃ ক্বারী মোখতর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মোবাইল সপের শুভ উদ্ভোধন করেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য মুফিজুর রহমান,দারুসসুন্নাহ মাদ্রাসার পেশ ইমাম ক্বারী মাও: মাকসুদুর রহমান, হ্নীলা বাজারের ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী আবুবকর আল মাসুদ,হ্নীলা আল ফালাহ একাডেমি প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আলমগীর সালাম পুলক,এ আই ব্রাদার্স টেলিকম সেন্টারের প্রোপাইটর মো: ইসমাইল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উদ্ভোধন শেষে ব্যবসায়িক উন্নতি ও দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন উদ্বোধক ক্বারী মাও: মোখতর আহমদ।মোনাজাত শেষে উপস্থিত সবাই কে মিষ্টি মূখ করানোহয়।এসময় উপস্থিত অতিথি রা বলেছেন।
এই অজপাড়া এলাকায় এ আই ব্রাদার্স টেলিকম সেন্টার এতাদ্বাঞ্চলের জন সাধারণের দোরগোড়ায় আধুনিক মানের মোবাইল ও মোবাইল সামগ্রি সরবরাহ দিতে সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
মন্তব্য করুন