দৈনিক নতুন বাংলা
২২ জানুয়ারি ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে সফলভাবে অনুষ্ঠিত 4R ক্যাম্পেইন প্রোগ্রাম

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে সফলভাবে অনুষ্ঠিত 4R ক্যাম্পেইন প্রোগ্রাম।

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ক্যাম্প ২১এ একদিনব্যাপী 4R ক্যাম্পেইন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রোগ্রামটি ২১শে জানুয়ারি সকাল ১০টায় ক্যাম্পের মাঠে অনুষ্ঠিত হয়।

ইউএনএফপিএ’র অর্থায়নে এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর বাস্তবায়নে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, বিভিন্ন ক্যাম্প ফোকাল পয়েন্টের প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ, শিক্ষার্থী এবং ইয়ুথ গ্রুপের সদস্যরা।

এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী এম. ডি. সারওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব এবং উদ্বোধনী বক্তব্যে 4R ধারণার গুরুত্বের ওপর আলোকপাত করে করেন।

তিনি বলেন, 4R শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করার একটি কার্যকরী পদ্ধতি। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিস্ট্যান্ট ক্যাম্প ইনচার্জ (ACI) এম. ডি. শফিকুল বারি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স অফিসার এম. ডি. আবু জাফর, BNKS, NYC, SMS, SCI, BRAC সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

ক্যাম্পেইনের মধ্যে পরিবেশ সুরক্ষা বিষয়ক বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কুইজ, হামদ ও নাত পরিবেশন, মঞ্চ নাটক, রচনা প্রতিযোগিতা এবং “যেমন খুশি তেমন সাজ” ইত্যাদি।

এনজিও ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেলিনা আকতার, মোহাম্মদ ফারুক, সজিব রায়হান, সুমি দাস, আবুল হাশেম এবং মিজানুর রহমান। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০