দৈনিক নতুন বাংলা
২২ জুলাই ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

ডেস্ক রিপোর্ট নতুন বাংলা :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। জীবনের নিরাপত্তা চেয়ে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি। আবেদনে ওবায়দুর নিজেকে এমপির দুর্নীতির প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন।

লিখিত আবেদনে ওবায়দুর রহমান জানান, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশী এলাকায় তিনি হামলার শিকার হন। আলীনগরের ‘রোজ গার্ডেন’ টাওয়ার ২-এর একটি ফ্ল্যাটে অবস্থানকালে পুলিশের সাবেক এসআই আমিন এবং মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ নামের দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। পরে তার মা ও ছোট বোনের সহায়তায় তিনি উদ্ধার পান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

ওবায়দুরের দাবি, এই হামলার নেপথ্যে মূল নির্দেশদাতা হলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন এমপির গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সুবাদে তার দুর্নীতি, জমি দখল, বালুমহাল নিয়ন্ত্রণ ও ঘুষ গ্রহণের মতো কর্মকাণ্ডের তথ্য জানেন। লিখিত আবেদনে তিনি আরও উল্লেখ করেন, এমপি গাজী নজরুল একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং সিসিটিভি ফুটেজে এর প্রমাণ রয়েছে। এসব গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ভয়ে তাকে প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে বলে তার ধারণা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১০

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১১

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১২

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৩

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৪

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৫

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়!  এতিমের হক আত্মসাতের অভিযোগ থাইংখালীর মিছবাহ উদ্দিন মেম্বারের বিরুদ্ধে।

১৭

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প

১৮

মেসির অন্যরকম বিশ্বকাপ: সঙ্গে নতুন চ্যালেঞ্জ

১৯

কোস্ট গার্ডের মাদক বিরোধী অভিযান: টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা সহ মাদক কারবারি আটক

২০