হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস/বিভক্তিকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা ও প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবা সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোয়াইক্যং ইউনিয়ন শাখা, হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস/বিভক্তিকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা মনে করি, প্রশাসনিক সীমানা পুনঃবিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এ ধরনের সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, উসকানি বা বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়।
আমাদের দাবি:
সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এ বিষয়ে একটি নিরপেক্ষ গণশুনানি বা জনমত যাচাইয়ের ব্যবস্থা করা হোক। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থ নয়, বরং সাধারণ জনগণের কল্যাণ ও ন্যায্য দাবিকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হোক।
এলাকাবাসীর প্রতি আহ্বান:
সকলকে উসকানি ও গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য, সংযম ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের মতামত প্রকাশ করুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
হোয়াইক্যং ইউনিয়ন শাখা
টেকনাফ, কক্সবাজার
মন্তব্য করুন