দৈনিক নতুন বাংলা
২৭ জুলাই ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

সম্প্রতি এক বিতর্কিত ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ” টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসা চিংড়ি ও কাঁকড়া জব্দ করে লোক দেখানো ভ্যাট দেখিয়ে আত্মসাত” সংক্রান্ত যে অভিযোগ প্রকাশ ও প্রচার করা হয়েছে, তাতে একটি সরকারি সংস্থার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও মান ক্ষুন্ন করা হয়েছে। একই সাথে দৈনিক কক্সবাজার ৭১, দৈনিক খোলা কাগজ, নাফ কক্স সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট লাইনে প্রকাশিত সংবাদের ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক মৎস্য ব্যবসায়ী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উক্ত অভিযোগের সঙ্গে একটি সুশৃঙ্খল  বাহিনীর সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও মান ক্ষুন্ন হওয়ায়, তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ।

বিশেষ করে, মাছ ও কাঁকড়া ২০ থেকে ২৫ হাজার কেজি জব্দ করা হলেও কাস্টমসে মাত্র ২ থেকে ৩ হাজার কেজি দেখানো হয়েছে মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে,তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণের ওপর প্রতিষ্ঠিত নয়। এ ধরনের অসত্য তথ্য প্রচার করে একটি সরকারি সংস্থা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

আমরা আইনানুগভাবে ব্যবসা পরিচালনা করে আসছি এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রচলিত বিধি-বিধান ও আইন মেনেই সকল ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করেছি। কাস্টমস এর মাধ্যমে আমরা রাষ্ট্রিয় কোষাগারে বিপুল পরিমাণ আমরা রাজস্ব দিতেও সক্ষম হয়েছি। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই যথাযথ তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারণ হওয়া উচিত। যাচাই-বাছাই ছাড়া ভিত্তিহীন তথ্য প্রচার করা দায়িত্বশীল আচরণের পরিপন্থী এবং ব্যবসায়ী সমাজ ও সরকারি সংস্থার সুনাম ক্ষুণ্ন করে।

তাই এধরণের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার এবং ভবিষ্যতে যেন এধরণের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।

প্রতিবাদকারী
সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীবৃন্দ,হোয়াইক্যং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১০

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১১

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১২

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৩

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৪

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৫

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়!  এতিমের হক আত্মসাতের অভিযোগ থাইংখালীর মিছবাহ উদ্দিন মেম্বারের বিরুদ্ধে।

১৭

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প

১৮

মেসির অন্যরকম বিশ্বকাপ: সঙ্গে নতুন চ্যালেঞ্জ

১৯

কোস্ট গার্ডের মাদক বিরোধী অভিযান: টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা সহ মাদক কারবারি আটক

২০