আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক যাছাই-বাছাইয়ের পর কক্সবাজার-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে মনোনয়নপত্র দাখিলকারি ৫ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, বিএনপির প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা হাফেজ নুরুল হক, জাতীয়তাবাদি গণতন্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী মোঃ সাইফুদ্দিন খালেদ, লেবারেল ডেমোক্রিটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।
মন্তব্য করুন