দৈনিক নতুন বাংলা
৪ জানুয়ারি ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়া-টেকনাফের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে প্রাণনাশের হুমকি

ডাক যোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে নির্বাচন থেকে সরে যেতে উখিয়া-টেকনাফের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছে।

উড়ো চিঠি পাঠিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার ঘটনায় বিএনপি যুবদল,ছাত্রদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে উদ্বেগ জানিয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে চিঠিটি পেয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক এই সংসদ সদস্য, খামে চিঠির সাথে একটি সাদা কাপড়ের টুকরোও পাঠানো হয়েছে।

চিঠিতে তারিখ ২৩-১২-২৫ ও প্রেরক কথিত “ব্যাটালিয়ন-৭১” এর  কক্সবাজারের আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলম দাবি করে এতে লেখা হয়:

জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন।

অন্যথায় পরিনতি ‘শরীফ ওসমান হাদীর মত হবে’ জানিয়ে চিঠিতে বলা হয়,  আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।

এঘটনা তাৎক্ষণিক অবগত হয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।

শাহজাহান চৌধুরী বলেন,  দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন, তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।  এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি বাকিটা আল্লাহ সহায়।

উড়ো চিঠি প্রসঙ্গে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে রবিবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব:)।

সভা চলাকালীন হুমকি প্রদানের বিষয়টি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী তুলে ধরলে নির্বাচন কমিশনার তা খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, সাধারণ ডায়েরিটা গ্রহণ করা হয়েছে, নিরাপত্তার বিষয় গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০