দৈনিক নতুন বাংলা
২১ জানুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজার জেলার ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

কক্সবাজার জেলার ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ’র  পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে অংশ নেয়া বিভিন্ন দলের ১৭ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের তিনজনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ধানের শীষ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী পেয়েছেন হাতপাখা প্রতীক।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের পাঁচজনের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা, বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক হাতপাখা, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান ট্রাক এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম পেয়েছেন লাঙ্গল প্রতীক।
কক্সবাজা-৩ (সদর-রামু-ঈঁদগাহ) আসনের পাঁচজনের মধ্যে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল ধানের শীষ, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম হাতপাখা, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া আনারস এবং আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার পেয়েছেন প্রজাপতি প্রতীক।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে চারজনের মধ্যে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী ধানের শীষ, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক হাতপাখা এবং জাতীয়তাবাদী গণতন্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ পেয়েছেন সিংহ প্রতীক।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা কক্সবাজার-৩ এর স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার বাতিল হওয়া মনোনয়নপত্রটি হাইকোর্ট থেকে প্রার্থিতা বৈধতা প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার পৌঁছেনি। তবে কোনো আদেশ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০