দৈনিক নতুন বাংলা
১৮ জানুয়ারি ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের বাহারছড়ায় কিশোরী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের এক আসামি আটক

টেকনাফের বাহারছড়া পাহাড়ে সন্ত্রাসী গোলাগুলি
কিশোরী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের এক আসামি আটক

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

কক্সবাজারের টেকনাফে আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মোঃ জোবায়ের প্রঃ কালাবাশি (২০)। পুলিশ জানিয়েছে, তিনি একটি সংঘবদ্ধ অপহরণকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস রবিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের সময় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৮ জানুয়ারি রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা মোঃ ছিদ্দিক বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটি এফআইআর নং-৬১/৬১, তারিখ ১৬ জানুয়ারি, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তের সূত্র ধরে সঙ্গীয় ১৬ এপিবিএন পুলিশের সহায়তায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে টেকনাফের হ্নীলা মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এস ব্লকের বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে মোঃ জোবায়ের প্রঃ কালাবাশি (২০)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার-পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে বাহারছড়া ও হ্নীলা পাহাড়ি এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ অপহরণকারী ও ডাকাত দলের সদস্য। ঘটনার দিন সে ও তার সহযোগী অপরাপর আসামিরা ঘটনাস্থলের পূর্ব পাশের পাহাড় থেকে গুলি চালায়। ওই গোলাগুলির এক পর্যায়ে কিশোরী সুমাইয়া আক্তার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এছাড়া পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২টি অস্ত্র মামলা ও ২টি ডাকাতির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০