দৈনিক নতুন বাংলা
১৬ ডিসেম্বর ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা উত্তর শাখার উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা উত্তর শাখার উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় হ্নীলা ষ্টেশনে এ র‍্যালী অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন উপজেলা উত্তর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল জলিল।

উপজেলা উত্তর শাখার বিপ্লবী সভাপতি মাওলানা আব্দুল খালেক নেজামীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা দিলদার আহমদ, ছাত্র যুব বিষয়ক সম্পাদক আব্দুল খালেক জিহাদী, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা সহ-সভাপতি ছাত্রনেতা আব্দুররহমান আরিফী,ইসলামী আন্দোলন হ্নীলা ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা নুর হোসাইন ফাহিম,ইসলামী যুব আন্দোলনের টেকনাফ উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, সাংগঠনিক সম্পাদক যুবনেতা আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা উত্তর শাখার সভাপতি ছাত্রনেতা আমিনুল ইসলাম, উপজেলা প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা ইউনুছ আরমান,হ্নীলা ইউনিয়ন দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ আলম,যুবনেতা রমজান উদ্দিন পটল প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল খালেক নেজামী বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন,বিজয় দিবসের অঙ্গীকার হোক সাম্য,মানবিক মর্যাদা ও একটি ন্যায়ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হওয়ার। আসুন দেশ কে ফ্যাসিবাদ মুক্ত করে একটি শান্তির দেশ গড়ে তুলি।
আলোচনা সভা শেষে বিজয় র‍্যালী হ্নীলা বাস স্টেশন সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পেশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০