দৈনিক নতুন বাংলা
১২ আগস্ট ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

তীব্র বৈরী আবহাওয়া ও উত্তাল তরঙ্গের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে সাতটি মাছ ধরার ট্রলার। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কোনো জেলে নিখোঁজ নেই বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।

সর্বশেষ বুধবার (১২ আগস্ট) বিকেলে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৭টি‌ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এগুলোর মধ্যে নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে চারটি ট্রলার,‌ কাজীর বাজার‌ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রলার ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে দুটি ট্রলার ডুবে যায়।

স্থানীয় সূত্র ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ায় সাগর ও নদী উত্তাল থাকায় বুধবার দুপুরে হঠাৎ করে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি মাছের ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা অন্যান্য মাছ ধরার ট্রলার দ্রুত এগিয়ে এসে ডুবন্ত ট্রলারগুলো থেকে ৪৮ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নিঝুম দ্বীপে ডুবে যাওয়া ট্রলারের মালিক জাহাজ মারা ইউনিয়নের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝি।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা কবলিত চারটি ট্রলারের মধ্যে তিনটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনও সাগরে ভাসছে। ওই ট্রলারটি উদ্ধারের চেষ্টা  চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে সবাই জীবিত উদ্ধার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০