হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মানুষের ভালবাসায় সিক্ত শাহজাহান চৌধুরী। কৃতজ্ঞতা আয়াজ উদ্দিনের।
ডেস্ক রিপোর্ট :
পঞ্চম বারের মত কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বিএনপি প্রার্থী, আলহাজ্ব শাহজাহান চৌধুরী’র ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করায় হোয়াইক্যং বাসীকে বিশেষ করে লম্বাবিল, উনছিপ্রাং, রইক্ষ্যং এর সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হাফেজ মাওলানা আয়াজ উদ্দিন।
উদীয়মান তরুণ উদ্যোক্তা, লম্বাবিলের কৃতি সন্তান হাফেজ আয়াজ উদ্দিন জামায়াতের ঘাটি খ্যাত তেচ্ছিব্রীজ-লম্বাবিলের মানুষকে ধানের শীষে ভোট দিতে ব্যাপক উদ্বুদ্ধ করেছেন।
তার অবস্থা দেখে এক পর্যায়ে বাড়িতে এসে জামায়াতের নেতৃবৃন্দের অফার,মেগা অফারে ও সায় দেয়নি আয়াজ উদ্দিন। ভোটের রেজাল্ট তারই প্রমাণ বহন করে।
হোয়াইকং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের
‘লম্বাবিল এমদাদীয়া মাদ্রাসা কেন্দ্রে’ ধানের শীষ এগিয়ে থাকার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন ব্যবসায়ী আয়াজ উদ্দিন ও তার শক্ত নির্বাচনী টিম।
সাহসী ও দক্ষ টিম লীডার বিএনপি নেতা ফরিদ,যুবনেতা কুদ্দুস, মহিউদ্দিনদের নিরলস পরিশ্রম শাহজাহান চৌধুরীর ধানের শীষ কে বিজয়ের দ্বারপ্রান্তে নিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন লম্বাবিলের হাফেজ কওসার,জসিম উদ্দিন সহ অনেকেই।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হাফেজ মাওলানা আয়াজ উদ্দিন।
মন্তব্য করুন