হোয়াইক্যং বাজারে মরহুমা দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ::
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টেকনাফের হোয়াইক্যং বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর বাদে মাগরিব টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিএনপি,যুবদল ও বিএনপি অংগ সংগঠনের যৌথ উদ্যোগে হোয়াইক্যং বাজারে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, উত্তর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম,বিএনপি নেতা জামান মোস্তফা, আব্দুল হাফেজ, যুবদল নেতা আব্দুল কুদ্দুস ,আল মামুন বোরহান,মানিক মিয়া,শ্রমিক দলের আব্দুররহীম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন-৫ নং সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হাফেজ জাহেদ হোসেন।
মন্তব্য করুন