হ্নীলা উম্মে সালমা (রা.) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
টেকনাফ প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০২৬
টেকনাফের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হোসাইন আহমেদ মেম্বার, খারাংখালী দারুত তাওহীদ বালিকা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব বদিউল আলম, একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন এবং হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা আবুল হাসেম হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াস মাওলানা কারী ফরিদুল আলম আলহাজ মাহবুবুর রহমান সওদাগর পল্লী চিকিৎসক নুরুল আজিম সোহেল মাওলানা মুহাম্মদ শাহজাহান মাওলানা দিলদার আহমদ মাওলানা আব্দুল হাফিজ মাওলানা আবু বকর ছিদ্দিক মাওলানা হাফেজ জসিম উদ্দিন মাওলানা কারী মকসুদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ এনামুল হক মনজুর প্রতিষ্ঠানের ইতিহাস, বিগত বছরের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ছাত্রীদের আদর্শ নাগরিক ও সুশিক্ষিত নারী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে ছাত্রীদের কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় জ্ঞানগর্ভ বক্তৃতা দেখে অতিথিবৃন্দ মুগ্ধতা প্রকাশ করেন। বক্তারা নারী শিক্ষার প্রসারে এই মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন এবং পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরিশেষে, বিদায়ী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন