দৈনিক নতুন বাংলা
১৫ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হ্নীলা মডেল ফারিয়া’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে,বাংলাদেশ ইসলামি যুব আন্দোলন হ্নীলা ইউনিয়ন শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদ

হ্নীলা মডেল ফারিয়া’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে,বাংলাদেশ ইসলামি যুব আন্দোলন হ্নীলা ইউনিয়ন শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম (শহিদ)

অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে’ এ স্লোগানে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) হ্নীলা মডেল কমিটির নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

১০ এপ্রিল (শুক্রবার) হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ফারিয়া’র সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক।
হ্নীলা মডেল ফারিয়া নির্বাচন পরিচালনা কমিটির মোস্তাক আহমদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টা মো: আমীর হোছাইন।
উদ্বোধক ছিলেন, কক্সবাজার জেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক আনছার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা ফারিয়া’র সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো: নুরুল আবছার।
আলোচনা সভা শেষে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম (গুডম্যান ফার্মা)। তার প্রাপ্ত ভোট ৩৮ ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রবিউল আলম পেয়েছেন ২৪ ভোট।
সভাপতি পদে মোক্তার হোসাইন সোহেল (জিসকা ফার্মা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪১ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২২ ভোট।
এছাড়া সংগঠনিক সম্পাদক পদে মো: জাহিদ হাছান ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী
মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছেন ২৫ ভোট।
নির্বাচনটি উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আমির হোছাইন, মোস্তাক আহমদ, মো: খোকন মিয়া, মো: জাকের ও মো: সোহাগ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা ও ফারিয়া’র কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্নীলা উম্মে সালমা (রা.) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হ্নীলা মডেল ফারিয়া’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে,বাংলাদেশ ইসলামি যুব আন্দোলন হ্নীলা ইউনিয়ন শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদ

নূরানী কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ড শ্রেষ্ঠ হয়েছে লেদার’মাদ্রাসা ওসমান বিন আফফান (রাঃ) এর ছাত্র উমাইর

প্রবীণ সাংবাদিক এইচএম এরশাদ আমাদের মাঝে আর নেই।

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

১০

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

১১

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

১২

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

১৩

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১৪

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১৫

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১৬

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৭

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৮

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

২০