দৈনিক নতুন বাংলা
১৩ জানুয়ারি ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় পতাকা হাতে সর্বাধিক স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ডিএনবি::

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে (আইএসপিআর) এ রেকর্ডের তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায় ১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে, যাদের মধ্যে আশিক চৌধুরী (BIDA)-সহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন, এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (AFD)।

Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’’ শিরোনামে এ রেকর্ড অর্জন করে টিম বাংলাদেশ, যার মাধ্যমে দেশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এ উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

এ অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০