দৈনিক নতুন বাংলা
৮ জানুয়ারি ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোবাইল ফোনে জুয়া খেলার হার বেড়েছে, বন্ধ করা যাচ্ছে না কেন?

ডেস্ক রিপোর্ট :

অনলাইনে প্রায়ই জুয়ার সাইটের সন্ধান মেলে। ব্লকও করা হয় সেসব সাইট। কিন্তু অনলাইনে জুয়া খেলা বন্ধ হয় না। নতুন নতুন অ্যাপের মাধ্যমে জুয়া খেলা চালু থাকে। তথ্যপ্রযুক্তির খাত-সংশ্লিষ্টরা বলছেন, অনলাইনে সাইট ব্লক করা সম্ভব হলেও জুয়ার অ্যাপ বন্ধ করা যায় না। গুগল প্লে বা অ্যাপল স্টোর থেকে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে জুয়া খেলা যায়।

অ্যাপ নিয়ন্ত্রণের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অ্যাপ ব্লক বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে এভাবেই জুয়া থেকেই যাচ্ছে অনলাইনে। এ ছাড়া প্রতি দিনই নতুন নতুন নামে জুয়ার সাইট আসছে অনলাইন দুনিয়ায়। ম্যানুয়াল পদ্ধতিতেই সেগুলো ব্লক করা হচ্ছে। এ জন্য পুরোপুরি অনলাইনকে জুয়ামুক্ত করা যাচ্ছে না।

সম্প্রতি মোবাইল ফোনে জুয়া খেলার হার বেড়েছে বলে জানা গেছে। বিশেষ করে রাজধানী ও মফস্বল শহরের সেলুনগুলোতে জুয়া খেলার প্রবণতা বেড়েছে। রাজধানীর মিরপুরের সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছের সেলুনগুলোতে, বিশেষ করে ক্রিকেট খেলা চলাকালে এই জুয়া খেলা হয়। ছড়িয়ে পড়ছে গাঁ গ্রামগুলোতে।

আরমান নামের এক সেলুনকর্মী বলেন, তিনি এখন প্রতি দিনই খেলেন। তিনি আরও জানান, মিরপুরের এমন কোনও সেলুন নেই যে, সেখানে জুয়া খেলা হয় না। এ ছাড়া রেস্টুরেন্ট, বিভিন্ন বাসা-বাড়ির সামনের রাস্তায় একশ্রেণির তরুণ মোবাইলে গেম খেলার নাম করে বিভিন্ন সাইটে জুয়া খেলে।

২০১৯ সালে নিজের ফেসবুক পেজে পোস্ট করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সর্বপ্রথম জানান, ২ হাজার ২৩৫টি জুয়ার সাইটের খোঁজ পাওয়া গেছে। সেগুলো ব্লক করা হয়।

২০১৯ সালে দুই দফায় ১৭৮টি জুয়ার সাইট ব্লক করার তথ্য জানা যায়। পরবর্তী সময়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে বিটিআরসি’র ডিজিটাল নিরাপত্তা সেল ৩৩১টি জুয়ার সাইট বন্ধ করে দেয়।

চলতি বছর নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশনসহ জুয়ার বিজ্ঞাপন দৃশ্যমান হয় এমন সব ওয়েবসাইট ব্লক করতে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথা বিটিআরসিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে এক হাজার ১৪৭টি জুয়ার সাইট, ২ হাজারের বেশি ফেসবুক লিংক ও চার শতাধিক ইউটিউব লিংক ব্লক করেছে বিটিআরসি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০