দৈনিক নতুন বাংলা
২১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থামছে না মাদকের প্রবেশ : পন্যবাহী ট্রাকে করে মাদক ঢুকছে রাজধানীতে

রাজধানীতে বেশির ভাগ মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ অন্যান্য মাদকের চালান ঢুকছে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বলে জানিয়েছে পুলিশ।

চোরাচালানের একটি বড় সিন্ডিকেট ধরার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মুহম্মদ হারুন অর রশিদ বলেছেন, রাজধানীর দারুস সালাম এলাকায় মালবাহী একটি ট্রাক আসার পর সেটা চেক করা হয়, সেখানে চালকের সিটের পেছন থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ হেরোইনের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকার

বেশি।

তিনি বলেন, যারা এটা সরবরাহ করেন তারা একে অপরকে খুব একটা চেনেন না, যে মালামাল দেয় সে একটা নম্বর দিয়ে দেয়, ওই নম্বরে তারা ফোন দিয়ে বলেন, আপনারা মালটা নিয়ে যান। এভাবেই চলে সরবরাহ। সারাদেশে রয়েছে তাদের এজেন্ট।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে, মাদক কারবারিরা রুট পরিবর্তন করে হেরোইন আনা-নেওয়ার কাজ করছে। আগে মাদক ভারত থেকে দেশে ঢুকত রাজশাহীর গোদাগাড়ী পয়েন্ট দিয়ে, আর এখন তা আসছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। তবে এই এই এলাকার বড় মাদক ব্যবসায়ীর নাম জানতে পেরেছে পুলিশ। তদন্তের স্বার্থে সেটি গণমাধ্যমে বলতে চান না গোয়েন্দারা।

জানা যায়, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও এর রমরমা বাজার রয়েছে। পাশের দুটি দেশ থেকে মাদক ঢুকছে প্রতিনিয়ত। আর এসব মাদকের মধ্যে ইয়াবা ফেনসিডিলের পরই হেরোইনের অবস্থান। দাম অপেক্ষাকৃত অনেক বেশি হওয়ায় এটির রয়েছে নির্দিষ্ট শ্রেণির ভোক্তা।

গোয়েন্দা পুলিশের তথ্য মতে, একটি অভিযানে প্রায় তিন কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার এবং চোরাচালানটির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর মিলেছে নতুন রুটের সন্ধান। তা হলো সোনামসজিদ স্থলবন্দর। এ বন্দর দিয়েই পাচার হচ্ছে মাদকদ্রব্য।

ডিবি প্রধান মুহম্মদ হারুন অর রশিদ বলেন, একসময় সীমান্তবর্তী জেলা রাজশাহীর গোদাগাড়ী দিয়ে দেশে হেরোইনের চালান আসত। তবে এ রুটটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের কারণে কিছুটা কৌশল পরিবর্তন করেছে মাদক কারবারিরা। এজন্য তারা নতুন পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, রাজধানীতে বেশির ভাগ চালান ঢুকছে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে। যা আমাদের তদন্তে উঠে এসেছে, আমরা এ সব বিষয় নজরদারিতে রেখেছি। তবে কারবারিদের বিভিন্ন পয়েন্টে আছে এজেন্ট ও বিক্রয় প্রতিনিধি, তারা বিভিন্নভাবে কারবারিদের সহযোগিতা করে।

টেকনাফ,কক্সবাজার থেকে বেশিরভাগ চালান আসে লবণের ট্রাকে ও নানা পন্যবাহী ট্রাকে করে। অসাধু কিছু ব্যবসায়ী মাদক পাচারে সরাসরি জড়িত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির অভিযানে মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের পাঁয়তারা: থানায় অভিযোগ দায়ের

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

হ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী

থামছে না মাদকের প্রবেশ : পন্যবাহী ট্রাকে করে মাদক ঢুকছে রাজধানীতে

হাসিনার পুত্র জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী কে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত

বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানার ৪ পুলিশ ক্লোজড

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদ কর্তৃক” আয়োজিত কোরবানির মাসায়েল বিষয়ক বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন

১১

টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা গ্রেফতার।

১২

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

১৩

উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন-এটিএম নুরুল বশর চৌধুরী।

১৪

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজি মো: হোছাইন সওদাগরের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট: আটক-১

১৫

হরমুজ প্রণালিতে আবারো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

১৬

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

১৭

কওমি মাদরাসা সনদধারীদের জন্য সুখবর

১৮

সাতকানিয়া থানায় যোগদান করলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম

১৯

ফারুকের মৃত্যুর পর অসহায় তার তিন শিশু সন্তান: বিচারদাবী সর্ব মহলের

২০