দৈনিক নতুন বাংলা
৪ মে ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফারুকের মৃত্যুর পর অসহায় তার তিন শিশু সন্তান: বিচারদাবী সর্ব মহলের

বাবাকে হারিয়ে দিশেহারা তিন শিশু:                কক্সবাজার পেশকার পাড়ায় চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় নিহত প্রবাসী ফারুক; বিচার দাবিতে উত্তাল জনপদ

নিজস্কব সংবাদদাতা: কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসীদের নির্মম হামলায় গুরুতর আহত প্রবাসী ফারুক (৪০) চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে যেমন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, তেমনি তিনটি অবুঝ শিশুর ভবিষ্যৎ নিয়ে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। প্রবাসী ফারুকের কাছে নিয়মিত চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে গেল কিছুদিন আগে তার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ব্যাপক ভাঙচুর ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

পরিবারের দাবি, প্রথম হামলার পরও হুমকি-ভীতি অব্যাহত ছিল। একপর্যায়ে পরিকল্পিতভাবে আবারও ফারুককে লক্ষ্য করে হামলা চালানো হয়। সর্বশেষ হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা নিজেদের দায় এড়াতে এলাকায় মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। পাশাপাশি গোপনে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

ফারুকের মৃত্যুর পর সবচেয়ে অসহায় হয়ে পড়েছে তার তিন শিশু সন্তান। বাবার স্নেহ-ছায়া হারিয়ে তারা আজ দিশেহারা। স্বজনদের চোখে মুখে এখন শুধু শোক আর অনিশ্চয়তার ছাপ। কান্নাজড়িত কণ্ঠে পরিবারের সদস্যরা বলেন, “আমরা আমাদের আপনজনকে হারিয়েছি, কিন্তু তার শিশু সন্তানদের ভবিষ্যৎ কী হবে এই প্রশ্নের উত্তর কে দেবে? আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।
এদিকে এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

ঘটনাটি ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, সচেতন মহল মনে করছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির অভিযানে মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের পাঁয়তারা: থানায় অভিযোগ দায়ের

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

হ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী

থামছে না মাদকের প্রবেশ : পন্যবাহী ট্রাকে করে মাদক ঢুকছে রাজধানীতে

হাসিনার পুত্র জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী কে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত

বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানার ৪ পুলিশ ক্লোজড

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদ কর্তৃক” আয়োজিত কোরবানির মাসায়েল বিষয়ক বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন

১১

টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা গ্রেফতার।

১২

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

১৩

উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন-এটিএম নুরুল বশর চৌধুরী।

১৪

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজি মো: হোছাইন সওদাগরের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট: আটক-১

১৫

হরমুজ প্রণালিতে আবারো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

১৬

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

১৭

কওমি মাদরাসা সনদধারীদের জন্য সুখবর

১৮

সাতকানিয়া থানায় যোগদান করলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম

১৯

ফারুকের মৃত্যুর পর অসহায় তার তিন শিশু সন্তান: বিচারদাবী সর্ব মহলের

২০