দৈনিক নতুন বাংলা
২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে

আরব বিশ্বের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামীকাল রবিবার আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন ঘোষণা করা হয়েছে।

রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস উপলক্ষে অপেক্ষা এবং ক্ষণগণনা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার জানায়, সংযুক্ত আরব আমিরাতে(দুবাই) রজব মাসের চাঁদ দেখা গেছে।

রজব ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম। মুসলিমদের কাছে এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কারণ রজব থেকেই রমজানকে ঘিরে আধ্যাত্মিক প্রস্তুতি শুরু হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রজব মাসের পর শাবান মাস পূর্ণ হওয়ার পরই রহমত ও বরকতের রমজান মাস আসে।

রজব এবং শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন হিসেবে পূর্ণ হয় তাহলে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই বিশ্ব মুসলিম সম্প্রদায় রমজান মাসে প্রবেশ করবে।ধর্মীয় বর্ণনা অনুযায়ী রজব মাস শুরু হলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) মহান আল্লাহর কাছে দোয়া করতেন-

“আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রামাদান”

যেন রজব ও শাবান মাস বরকতময় হয় এবং সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন।

আরবি মাসের গণনা চাঁদ দেখার ওপর নির্ভর করেই হয়। ফলে রমজানের সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত করতে আগাম চাঁদ দেখার উপরই নির্ভর করতে হবে।

এদিকে আজ দিনের বেলাতেই আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজবের চাঁদের ছবি তুলেছেন বিজ্ঞানীরা। চাঁদের সেই ছবি ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০