দৈনিক নতুন বাংলা
১৭ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতের প্রার্থীর জনসভায় ইউনিফর্ম পরে গান গেয়ে পুলিশের এএসআই সাময়িক বরখাস্ত

ছুটি চলাকালীন সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী জনসভায় পুলিশের ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য দেওয়ার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মহিবুল্লাহ কারী। তিনি নড়াইল জেলার বাসিন্দা এবং বর্তমানে যশোর পুলিশ লাইনে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

সম্প্রতি যশোর জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ ডিসেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ওই পথসভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর জিয়াউর রহমান। এ সময় এএসআই মহিবুল্লাহ কারী পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন এবং নির্বাচনী বক্তব্য দেন বলে অভিযোগ উঠে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এএসআই মহিবুল্লাহ কারী গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল (রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন লিভ) ছুটি নিয়ে নড়াইল জেলার নিজ বাড়িতে যান। ছুটি শেষে গত ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর পথসভায় তার অংশগ্রহণের বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির অভিযানে মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের পাঁয়তারা: থানায় অভিযোগ দায়ের

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

হ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী

থামছে না মাদকের প্রবেশ : পন্যবাহী ট্রাকে করে মাদক ঢুকছে রাজধানীতে

হাসিনার পুত্র জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী কে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত

বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানার ৪ পুলিশ ক্লোজড

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদ কর্তৃক” আয়োজিত কোরবানির মাসায়েল বিষয়ক বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন

১১

টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা গ্রেফতার।

১২

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

১৩

উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন-এটিএম নুরুল বশর চৌধুরী।

১৪

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজি মো: হোছাইন সওদাগরের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট: আটক-১

১৫

হরমুজ প্রণালিতে আবারো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

১৬

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

১৭

কওমি মাদরাসা সনদধারীদের জন্য সুখবর

১৮

সাতকানিয়া থানায় যোগদান করলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম

১৯

ফারুকের মৃত্যুর পর অসহায় তার তিন শিশু সন্তান: বিচারদাবী সর্ব মহলের

২০