দৈনিক নতুন বাংলা
২১ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনার পুত্র জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী কে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত

সামিট গ্রুপে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যবসায়ীক অংশীদারিত্ব রয়েছে বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।
সেখানে সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্টের অংশ বিশেষের একটি ডকুমেন্টও যুক্ত করেন তিনি।
পোস্টে বলা হয়, সামিট কমিউনিকেশনে সজীব ওয়াজেদ জয়ের মালিকানা রয়েছে। আদালতের কাছে উভয়পক্ষের স্বাক্ষর করা একটি চুক্তিতে জয় তার স্ত্রীকে এককালীন ১ মিলিয়ন ডলার প্রদান করবেন তাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ২০২৪ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতিমাসে ক্রিস্টিনাকে ২০,০০০ ডলার করে দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

জুলকারনাইন সায়েরের পোস্টটি তুলে ধরা হলো

সাধারণত যা নিয়ে কাজ করি সে বিষয়ে কিছু লিখিনা, কিন্তু গত কয়েকদিন ধরে পলাতক স্বৈরাচার হাসিনা ও তার পঙ্গপালের আস্ফালন দেখে ভাবলাম অনেক কিছু যে এখনো জানার বাকি, জানানোর বাকি  সে বিষয়টা ওদের একটু অবহিত করা প্রয়োজন।

এখানে যে ডকুমেন্টটি দেখছেন সেটা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহ বিচ্ছেদের সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশ বিশেষ। ২২ পাতার ওই চুক্তির কেবল দুটি পাতা এখানে প্রকাশ করছি। যার অর্থ দাঁড়ায় সম্পূর্ণ ৩৪৬ পাতার ডকুমেন্টের মাত্র ২টি পাতা এখানে তুলে ধরা হয়েছে।

যতটুকু তুলে ধরেছি সেখানে আপনারা দেখেছেন যে সামিট কমিউনিকেশনে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের মালিকানা রয়েছে, আদালতের কাছে উভয় পক্ষের স্বাক্ষর করা এই চুক্তিতে জয় তার স্ত্রীকে এককালীন ১ মিলিয়ন ডলার প্রদান করবেন তা উল্লেখ করা হয়েছে, পাশাপাশি ২০২৪ থেকে ২০৩৪ সাল পর্যন্ত প্রতিমাসে ক্রিস্টিনাকে ২০,০০০ ডলার করে প্রদান করবেন এমনটাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

যার অর্থ দাঁড়ায় প্রতিবছর সজীব ওয়াজেদ জয় তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বছরে ২৪০,০০০ ডলার (দুই লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার), ১০ বছরে সর্বমোট ২.৪ মিলিয়ন ডলার প্রদান করবেন। এছাড়াও চুক্তিটি স্বাক্ষরের সময় ১জুন, ২০২৫ এর মধ্যে ট্যাক্স ফ্রি ১ মিলিয়ন ডলার প্রদান করবেন বলেও চুক্তিবদ্ধ হয়েছেন।
হাসিনা সরকারের শাসনামলে ব্যবসায়ীকভাবে লাভবান হয়েছে যে কয়েকটি শিল্পগোষ্ঠী তাদের মধ্যে সামিট গ্রুপ অন্যতম। আবার হাসিনার পুত্রেরই রয়েছে সামিটের সাথেই ব্যবসায়ীক অংশীদারিত্ব? ব্যাপারটা কি চরম স্বার্থের সাথে সাংঘর্ষিক হয়ে গেলো না?
আর এতসব অর্থই বা জয় সাহেব কিভাবে উপার্জন করলেন? এত এত ট্রাস্টের নেপথ্যে যে অর্থ সেসব কিভাবে সংগ্রহ করা হলো?
সম্পূর্ণ ডকুমেন্টটিতে এমন বহু-বহু তথ্য রয়েছে, সেসব যখন সামনে আসবে, তখন শির উঁচু করে প্রত্যাবর্তন খোয়াবের পরিবর্তে, মাথায় একটা লাইনই ঘুরপাক খাবে, আর তা হলো ধরণী দ্বিধা হও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির অভিযানে মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের পাঁয়তারা: থানায় অভিযোগ দায়ের

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

হ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী

থামছে না মাদকের প্রবেশ : পন্যবাহী ট্রাকে করে মাদক ঢুকছে রাজধানীতে

হাসিনার পুত্র জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী কে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত

বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানার ৪ পুলিশ ক্লোজড

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদ কর্তৃক” আয়োজিত কোরবানির মাসায়েল বিষয়ক বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন

১১

টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা গ্রেফতার।

১২

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

১৩

উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন-এটিএম নুরুল বশর চৌধুরী।

১৪

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজি মো: হোছাইন সওদাগরের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট: আটক-১

১৫

হরমুজ প্রণালিতে আবারো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

১৬

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

১৭

কওমি মাদরাসা সনদধারীদের জন্য সুখবর

১৮

সাতকানিয়া থানায় যোগদান করলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম

১৯

ফারুকের মৃত্যুর পর অসহায় তার তিন শিশু সন্তান: বিচারদাবী সর্ব মহলের

২০